২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপীড়নবিরোধী নীতিমালা বছর কাল আটকে আছে জাবি সিন্ডিকেটে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা এক বছর ধরে আটকে আছে সিন্ডিকেটে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় শিক্ষার্থীরা আবার সরব হয়েছে এই দাবি নিয়ে। তারা বলছেন, নীতিমালা না থাকায় অপরাধী যেমন প্রকৃত সাজা পাচ্ছে না; তেমনি বিচার প্রক্রিয়াও হচ্ছে দীর্ঘসূত্রী। পাশাপাশি প্রশাসনের এ সময়ক্ষেপন উৎসাহিত করছে অপরাধীদের। বিস্তারিত আমিনূর রহমানের প্রতিবেদনে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 07:08 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯৮ সালে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী আন্দোলন হয়, তখন অভিযুক্তদের সাজা দেওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারণ যৌন নিপীড়নের কোনও ধারা বা এ সংক্রান্ত কোনও বিষয় অন্তর্ভুক্ত ছিল না বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল আইনে। প্রবল আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতার শাস্তি হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দেখিয়ে। একইভাবে দুই বছর আগে যৌন নিপীড়নের অভিযোগে যে দুজন শিক্ষককে ছাঁটাই করা হয়, তাদের ক্ষেত্রেও অভিযোগ দেখানো হয়েছে, নৈতিক শৃঙ্খলা ভঙ্গ। এভাবে অপরাধীদের মূল অপরাধটি সব সময় ঢাকা পড়ে থাকছে। আর সেজন্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চাওয়া একটি যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা; যে দাবিটি উঠে এসেছিল ১৯৯৮ এর আন্দোলনে। এর পর ২০০১ সালে আন্দোলনের সময় দাবিটি আরও জোরালো হয়ে ওঠে। অনেক আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা একটি খসড়া তৈরিতে প্রশাসন বাধ্য হলেও এক বছর ধরে তা আটকে আছে সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায়। স