২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ঢাকা-মাওয়া সড়কের কেরানীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার পিকআপ ভ্যান উল্টে তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন রহিম ঢালী (৪৪), শাহেব আলী (৩৫) ও দেলোয়ার হোসেন (৪২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-মাওয়া সড়কের কেরানীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার পিকআপ ভ্যান উল্টে তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন রহিম ঢালী (৪৪), শাহেব আলী (৩৫) ও দেলোয়ার হোসেন (৪২)। দুর্ঘটনায় আহত আরো শ্রমিক- আবুল বাসার, মুক্তার হোসেন, নয়ন ও হুমায়ুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) ভর্তি করা হয়েছে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কবির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে কেরানীগঞ্জে যাওয়া ২০ জন নির্মাণ শ্রমিক কাজ শেষে আবার ঢাকা ফিরছিলেন। বেলা ৩টার দিকে ঢাকা-মাওয়া সড়কের তেঘরিয়া চৌরাস্তা মোড়ে তাদের পিকআপ ভ্যানটি উল্টে যায়। এ সময় পিকআপে থাকা ঢালাই মেশিন নির্মাণ শ্রমিকের ওপর উল্টে পড়লে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরো একজন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সেলিম সাজ্জাদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতদের গ্রামের বাড়ি বরিশাল মেহেন্দীগঞ্জের পাতারহাটে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/একেএম/এসএনডি/২১৫০ ঘ.