২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি খাতে অধিকার লঙ্ঘনের অভিযোগ বস্তুনিষ্ঠ নয়: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রভিত্তিক কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) বাংলাদেশের চিংড়ি খাতে শ্রম অধিকার লঙ্ঘনের যে অভিযোগ করেছে তা বস্তুনিষ্ঠ নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা বলেন, এএফএল-সিআইও'র প্রতিবেদন 'দি ট্রু কস্ট অভ শ্রিম্প'- এ পরিবেশিত সব তথ্যই পুরনো এবং বর্তমান পরিস্থিতির সাথে সঙ্গতিহীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রভিত্তিক কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) বাংলাদেশের চিংড়ি খাতে শ্রম অধিকার লঙ্ঘনের যে অভিযোগ করেছে তা বস্তুনিষ্ঠ নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা বলেন, এএফএল-সিআইও'র প্রতিবেদন 'দি ট্রু কস্ট অভ শ্রিম্প'- এ পরিবেশিত সব তথ্যই পুরনো এবং বর্তমান পরিস্থিতির সাথে সঙ্গতিহীন। বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। সভায় উপদেষ্টা বলেন, "হিমায়িত খাদ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। এ খাতে কোনো শ্রম অসন্তোষ বা শিশুশ্রম না থাকার পরও স