২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পৃথক দু'টি মামলায় দুজনের কারাদণ্ড

পঞ্চগড়ে পৃথক দুটি মামলায় এক জনকে ১৪ বছর এবং আরেকজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

পঞ্চগড়, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পঞ্চগড়ে পৃথক দুটি মামলায় এক জনকে ১৪ বছর এবং আরেকজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন এ রায় দেন। তেতুলিয়া উপজেলায় অপহরণের ঘটনায় করা মামলার পলাতক আসামি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দশআনী চকসিয়া গ্রামের মো. তাজুকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বেকসুর খালাস দেওয়া হয় মামলার অপর তিন আসামি ফারুক হোসেন ওরফে ফালু খাঁ, মহসিন আলী ও সুমনকে। আরেকটি মামলায় দেশি একটি সাটার গান নিজ হেফাজতে রাখার দায়ে ঠাকুরগাঁও জেলার গড়েয়া লস্করপাড়া গ্রামের ইব্রাহীম ওরফে ইস্রাফিলকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর আসামি সুলতান বেকসুর খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা দু'টি পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০৬ ঘ.