২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষবিশেষ আদালতে সাজার ক্ষেত্রে এগিয়ে শাজাহান সিরাজ পরিবার

সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতে সাজার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের পরিবার। কর ফাঁকির ১৩টি মামলায় তিনিসহ তার স্ত্রী-পুত্র-পুত্রবধূকে দেওয়া হয় ১১৮ বছর কারাদণ্ড। এর মধ্যে স্ত্রী রাবেয়া হায়দারেরই হয়েছে ৪৩ বছর কারাদণ্ড। সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিচার দ্রুত করার উদ্দেশ্যে গঠিত ওই আদালতের বর্ষপূর্তিতে প্রদীপ চৌধুরীর আলোকপাতের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতে এক মামলায় সবচেয়ে বেশি ৩০ বছর সাজা পেয়েছেন ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম। পাঁচটি আলাদা মামলায় ৪১ বছর সাজা হয়েছে জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের। তবে সাজার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের পরিবার। কর ফাঁকির ১৩টি মামলায় তিনিসহ তার স্ত্রী-পুত্র-পুত্রবধূকে দেওয়া হয় ১১৮ বছর কারাদণ্ড। এর মধ্যে স্ত্রী রাবেয়া হায়দারেরই হয়েছে ৪৩ বছর কারাদণ্ড। সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতের এক বছর পূর্তি হলো মঙ্গলবার। সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিচার দ্রুত করার উদ্দেশ্যেই গত বছরের ৬ মে এ বিশেষ আদালতগুলো স্থাপন করা হয়। সেখানে ৯টি আদালতে গত এক বছরে দুর্নীতির দায়ে সাজা পেয়েছেন শতাধিক ব্যক্তি; যাদের অধিকাংশই রাজনীতিবিদ। মোট ৭৮টি মামলার রায়ে বিভিন্ন দলের নেতা ও তাদের স্ত্রী-সন্তানসহ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে মোট ৮২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিশেষ জজ আদালতে প্রথম রায় হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার। ২১ মে দেওয়া ওই রায়ে সম্পত্তির হিসাব না দেওয়ায় হারিছ চৌধুরীকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। অভিযুক্তের অনুপস্থিতিতেই এ দণ্ডাদেশ হয়। ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের দায়ে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় হয় গত ২৭ ডিসেম্বর। ওই মামলায় ওবায়দুল করিমকে ৩০ বছর সাজা দেওয়া হয়। এছাড়া তার সহযোগী হিসাবে ওই ব্যাংকের চার কর্মকর্তাকে তিন বছর করে ও অন্য একজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়। দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের পাঁচটি আলাদা মামলায় ৪১ বছর সাজা হলেও এগুলো একত্রে কার্যকর হওয়ায় তাকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে। আতিকউল্লাহ খানকে নকশা জালিয়াতির আলাদা চারটি মামলায় গত ২৭ এপ্রিল এবং ৬, ৯, ও ২০ মার্চ সাত বছর করে মোট ২৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ হয়। অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের দায়ে ৩ এপ্রিল আরেক মামলার রায়ে তার ১৩ বছর সাজা হয়। আতিকুল্লাহ খান মাসুদ কারাগারে রয়েছেন। দুটি মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার ১৯ বছর, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর ২২ বছর এবং বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ১৩ বছর সাজা হয়েছে। কর কাঁকির ১৩টি মামলায় শাজাহান সিরাজের পরিবারের ১১৮ বছর সাজা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার স্ত্রী রাবেয়া হায়দারকে ৪৩ বছর কারাদণ্ড দেয় আদালত। পাঁচটি মামলায় তার ছেলে রাজিব সিরাজ অপুকে দেওয়া হয় ৪০ বছরের কারাদণ্ড। এছাড়া শাহজাহান সিরাজকে দুইটি মামলায় ২১ বছর এবং দুটি মামলায় তার পূত্রবধূ ফারজানা খানকে দেওয়া হয় ১৪ বছর কারাদণ্ড। পুরো পরিবার নিয়ে সাজা পেয়েছেন আওয়ামী লীগ নেতা ডা. এইচবিএম ইকবালও। গত ১১ মার্চ দেওয়া দুর্নীতি মামলার রায়ে এইচবিএম ইকবালকে ১৩ বছর, তার স্ত্রী ডা. মমতাজ বেগম ডলি, ছেলে মঈন ইকবাল ও ইমরান ইকবাল এবং মেয়ে নওরিন ইকবালকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রাজনীতিবিদের বাইরে সবাই মিলে সাজা পেয়েছেন বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান পরিবারের। কর ফাঁকির দায়ে শাহ আলমকে আট বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই মামলায় তার স্ত্রী আফরোজা বেগম, তিন ছেলে সাদাত সোবহান, সাফায়েত সোবহান এবং সায়েম সোবহানকেও আট বছর করে সাজা দেওয়া হয়। বিশেষ আদালতে সাজাপ্রাপ্ত বিএনপির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী নাজমুল হুদা, শাজাহান সিরাজ, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, জিয়াউল হক জিয়া, সালাহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমান, সাবেক সাংসদ আলী আসগর লবী, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, রশিদুজ্জামান মিল্লাত, এম নাসের রহমান, শাহরিন ইসলাম তুহিন, চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল, মির্জা খোকন। সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন- সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজা, হাজী মো. সেলিম, ডা. এইচ বি এম ইকবাল, শেখ হেলাল উদ্দিন,