ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ১২ মে ধার্য করেছে আদালত।
মঙ্গলবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম শুনানির এই তারিখ ধার্য করেন। (আরো তথ্যসহ)
সকাল ৯টা ৪৫ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার অন্যতম আসামী তৌফিক ই ইলাহী চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি হয়েছে। গত ৩০ এপ্রিল শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি শেষ হলেও হাসিনার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান মঙ্গলবারও শুনানিতে অংশ নেন।
তিনি আদালতকে বলেন, "ঘটনার ১০ বছর পর এই মামলার এজাহার দায়ের করা হয়েছে। অথচ মামলার বাদী এই দীর্ঘ বিলম্বের কোনো কারণ উল্লেখ করেননি। এতেই প্রমাণিত হয় মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা হয়েছে।"
শেখ হাসিনার দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে সা
bdnews24