২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ার অপরাধে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ তার ও টেলিফোন (বিটিটিবি) বোর্ডের কর্মচারী শাহজাহান মিয়া আত্মসমর্পণ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ার অপরাধে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ তার ও টেলিফোন (বিটিটিবি) বোর্ডের কর্মচারী শাহজাহান মিয়া আত্মসমর্পণ করছেন। সোমবার দুপুরে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক সিরাজুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৮ এপ্রিল শাহজাহান মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, বিটিটিবি মগবাজার বৈদেশিক ট্র্যাংকল বিভাগের কর্মচারী শাহজাহান মিয়ার কাছে কমিশন সম্পত্তির হিসাব চাইলে তিনি তা দেননি। পরে দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকী ২০০৬ সালে ১৬ মে রমনা থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২১১৪ ঘ.