২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাত মামলায় খুলনা ওয়াসার প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

ভূয়া প্রকল্প দেখিয়ে খুলনা সিটি করপোরেশনের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নানকে সোমবার দুপুরে গ্রেপ্তার কারেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

খুলনা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূয়া প্রকল্প দেখিয়ে খুলনা সিটি করপোরেশনের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নানকে সোমবার দুপুরে গ্রেপ্তার কারেছে পুলিশ। এ মামলায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমান ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মিউনিসিপ্যাল সার্ভিস প্রজেক্টের সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা এস এম হাফিজুর রহমান ১৯ এপ্রিল সদর থানায় মামলাটি করেন। সদর থানার উপ-পরিদর্শক কেশব চন্দ্র চক্রবর্তী জানান, সোমবার সকালে কেএমপির সদর দপ্তরে কমিশনার কার্যালয়ে নগরীর নিরালা জনকল্যাণ সমিতির কমিটি গঠন নিয়ে বিরোধ মীমাংসার জন্য বৈঠক বসে। সেখানে ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান রয়েছেন- এটা জানতে পেরে কমিশনার কার্যালয় থেকে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি জানান, আব্দুল হান্নানকে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাকে রিমান্ডে নেওয়ার জন্য মঙ্গলবার আদালতে আবেদন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.