২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জেএমবি ক্যাডার গ্রেপ্তার

আত্রাই উপজেলার ভবানীপুর গ্রাম থেকে শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

নওগাঁ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্রাই উপজেলার ভবানীপুর গ্রাম থেকে শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন (৩৮) বাংলা ভাই হিসেবে পরিচিত প্রয়াত জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলামের সহযোগী ছিল।বিগত বিএনপি জোট সরকারের সময় ২০০৪ সালের মে মাসে নওগাঁর আত্রাই, রানীনগর এলাকায় 'জাগ্রত মুসলিম জনতা' নামে বাংলা ভাইয়ের নেতৃত্বে জঙ্গিদের কথিত সর্বহারা বিরোধী অভিযানে জয়নালও অংশ নেয়। আত্রাই থানার উপ পরিদর্শক (এসআই) বাবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের প্রাথমিক স্কুল মাঠ থেকে শনিবার রাত বারোটায় জয়নালকে গ্রেপ্তার করা হয়। তিনি ভবানীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। উপ-পরিদর্শক বাবর জানান, জেএমবি ক্যাডার জয়নাল আবেদিন আত্রাই উপজেলার ভোপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য শেখ ফরিদ হত্যা মামলা এবং অপর একটি চাঁদাবাজি মামলার আসামি। জেলা পুলিশের জঙ্গি তালিকা তার নাম রয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি সারাদেশে বোমা হামলা চালায়। এছ্ড়াায় জেএমবি জঙ্গিরা ঝালকাঠিতে দুই বিচারককে হত্যা করে। গত বছর জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলামসহ ছয় জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩৭ ঘ.