ঢাকা, ০৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী কাঠামো প্রয়োজন। বেতন বোর্ড রোয়েদাদের পূর্ণ বাস্তবায়ন ও অব্যাহত তদারকি এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে তাদের নিরাপত্তা জোরদার করা যায়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহান মে দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত 'সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সেমিনারে সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রেস কাউন্সিলের কাঠামো পুনর্বিন্যাস ও চাকরির ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়টি বিবেচনার জন্য প্রস্তাব রাখা হয়।
সেমিনারে আরো বলা হয়, সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে কাজ করছেন। এ অবস্থায় তাদের রাষ্ট্রিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করা প্রয়োজন।
অনুষ্ঠানে অতিথিদের সম্মানসূচক ক্রেস্ট দেওয়া হয়।
ডিএসইসির সভাপতি শাহ মুহাম্মদ মুতাসিম বিল্ল
bdnews24