২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস

আজ শনিবার সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। গণমাধ্যমের কর্মীরা যেন সব ধরনের আরোপিত নিয়ন্ত্রণ, বাধা-প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ নিয়ে বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 06:16 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আজ শনিবার সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। গণমাধ্যমের কর্মীরা যেন সব ধরনের আরোপিত নিয়ন্ত্রণ, বাধা-প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ নিয়ে বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বেসরকারি সংস্থা ও সংগঠন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। ১৯৯৩ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীন, মুক্ত ও বহুমুখী ধারণাসমৃদ্ধ সাংবাদিকতা নিশ্চিত করার জন্য মে মাসের ৩ তারিখকে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, "শান্তি ও গণতন্ত্রের ভিত্তি হচ্ছে মুক্ত, নিরাপদ ও স্বাধীন গণমাধ্যম। গণমাধ্যমের ওপর আক্রমণের অর্থ আন্তর্জাতিক আইন ও মানবতার ওপর আঘাত।" বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবসটি উপলক্ষে 'প্রেস কাউন্সিলকে অধিকতর কার্যকর করার ক্ষেত্রে প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪ সংশোধন কি অপরিহার্য?' শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন 'সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা' শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে। ম্যাসলাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) দুই দিনব্যাপী সেমিনার ও কর্মশালা শুরু হয়েছে সকালে। অ্যালায়েন্স ফর মিডিয়া ফ্রিডম, বাংলাদেশ আয়োজন করেছে 'তথ্য অধিকার ও জনগণের ক্ষমতা' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/