চাঁপাইনবাবগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক আদিবাসী শিশু ধর্ষিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ৭ বছরের ওই শিশু ধর্ষিত হয় জানিয়ে পুলিশ বলেছে, অভিযুক্ত ধর্ষণকারী পালিয়ে গেছে।
ধর্ষিতার বাবা বাদি হয়ে রাতেই নাচোল থানায় মামলা করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এজাহারের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাটখোলা গ্রামের মুদি দোকানদার আব্দুস সালাম (৫০) একই এলাকার ওই আদিবাসী শিশুটিকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সালাম পালিয়ে যায়।
ফজলুর রহমান জানান, শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ধর্ষিত শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। পুলিশ ধর্ষণকারীকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২২ ঘ.
bdnews24