২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ওএমএসের চালসহ দুইজন গ্রেপ্তার

বরগুনায় ওএমএস এর চাল আত্মসাতের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে ২০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

বরগুনা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় ওএমএস এর চাল আত্মসাতের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে ২০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কড়ইতলা কালিবাড়ি সড়কের সঞ্জয় সমাদ্দার ও শংকর সমাদ্দার। তারা গৌরাঙ্গ সমাদ্দারের ছেলে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী পিপিএম জানান, নৌবাহিনীর সদস্যরা বুধবার সন্ধ্যায় সঞ্জয় ও শংকরকে বরগুনা থানায় হস্তান্তর করেছে। উপজেলার খাদ্য নিয়ন্ত্রক শাহজাহান তালুকদার ওই দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬১৬ ঘ.