ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংবাদ পাঠিকা, আওয়ামী লীগ নেত্রী রাশিদা মহিউদ্দিন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
সকাল সাড়ে নয়টায় পরিবারের আত্মীয়-স্বজনরা রাশিদা মহিউদ্দিনের মরদেহ হাসপাতাল থেকে কল্যাণপুরের বাসায় নিয়ে যান। দুপুর ১২ টায় সেখানে নামাজে জানাজা শেষে রাশিদার লাশ তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার সকাল ১১ টায় সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাশিদার মরদেহ দলের বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে রাখা হবে। এরপর জুম্মা নামাজের পর বায়তুল মোকারম মসজিদে নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "মঙ্গলবার দাঁতের ব্যথা নিয়ে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তি হন। অবশ করে দাঁত উঠাতে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার বিকেলে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।"
ল্যাব এইডের গণমাধ্যম সমন্বয়ক মেজবাহ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাশেদা মহিউদ্দিন দাঁতের ফিলিং করার জন্য মঙ্গলবার মডার্ন হাসপাতালে ভর্তি হন। বুধবার ওই হাসপাতালে তার ক্লিনিক্যালি মৃত্যু হয় । পরে বুধবার বিকেলে আমাদের হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার ভোরে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করে।"
আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, সড়ক পথে বিকেলে মুক্তাগাছায় প্রতাম মজুমদার সড়কের 'মালঞ্চ' ভবনে তার মরদেহ এনে রাখা হয়। সেখানে শত শত মানুষ মরহুমার কফিনের পুস্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানায়। পরে মুক্তাগাছার আর কে উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে তার লাশ সড়ক পথে ঢাকায় আনার পর বারডেম হিমাগারে রাখা হয়।
রাশেদার মৃত্যুতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কুমকুম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারানা হালিম, অরুন সরকার রানা, ফাল্গুনী হামিদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
রাশেদা মহিউদ্দীন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত রাশেদা ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ আসন থেকে নির্বাচন করে বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেনের কাছে পরাজিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে
bdnews24