ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিমকে সৌদি আরবের নুতন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ফজলুল করিম ১৯৮৬ সালে বিসিএিস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার চাকরি জীবন শুরু করেন। পরে চাকরির বিভিন্ন সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৮৫ সালে ফজলুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে
bdnews24