ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে আগামী মাসের নির্বাচনে অংশ নিতে চাওয়া চরমপন্থী ইসলামী দলের এক প্রার্থী সোমবার ১০ হাজার বাংলাদেশী কর্মীকে অপরাধী অভিযুক্ত করে তাদের সে দেশ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
মোহাম্মদ হায়েফ আল-মুতাইরি নামের ওই প্রার্থী এক বিবৃতিতে বলেন, "দেশের নিরাপত্তা ও মহৎ মূল্যবোধের জন্য বাংলাদেশী কর্মীরা বড় বিপদ হয়ে দেখা দিচ্ছে।"
তিনি বলেন, "অভ্যন্তরীণ মন্ত্রীর উচিত শিগগিরই একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশী শ্রমিকদের বহিষ্কার করা। কেননা তারা দেশের জন্য বিপদজনক।"
মুতাইরি অভিযোগ করেন সা
bdnews24