কুড়িগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটার থানাধীন ভোটের হাইল্লা গ্রামের ছয়ফুর আলীর ছেলে রফিকুল (২০) ও মৃত জলেপ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩৫)।
২০০৬ সালের ১৬ মার্চ ভোটের হাইল্লা গ্রামের দিন মজুর তমিজ উদ্দিনের মেয়েকে (৮) রফিকুল ও নুর ইসলাম ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ব্যাপারে কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলমগীর হোসেইন ও সারওয়ারুল ইসলাম দুুদু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24