ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব না দেওয়ায় বাংলাদেশ তার ও টেলিফোন (বিটিটিবি) বোর্ডের কর্মচারি শাহজাহান চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক সিরাজুল ইসলাম এই রায় দেন।
শাহজাহানকে তিন বছরের কারাদণ্ড ছাড়াও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এখন পলাতক।
মামলার অভিযোগে বলা হয়, বিটিটিবি মগবাজার বৈদেশিক ট্র্যাংকল বিভাগের কর্মচারি শাহজাহান চৌধুরির কাছে কমিশন সম্পদের হিসাব চাইলেও তিনি তা দেননি। পরে দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকী ২০০৬ সালে ১৬ মে রমনা থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসএনডি/১৭৫০ ঘ.
bdnews24