ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের প্রাক-সংলাপ নির্ধারিত সময়ের এক দিন আগেই অর্থাৎ সোমবার শেষ হতে যাচ্ছে। বিকেল ৫টায় খালেদা জিয়াপন্থী বিএনপি নেতাদের সঙ্গে প্রাক সংলাপের মাধ্যমে এ প্রক্রিয়ার ইতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
সোমবার দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে পৃথক দুটি বৈঠক করার পর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ দুই বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গোলাম কাদের বলেন, " আজ প্রাক-সংলাপ শেষ হতে যাচ্ছে। প্রাক-সংলাপের সুপারিশমালাসহ এ সংক্রান্ত প্রতিবেদন ৩০ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হবে।"
সুপারিশমালায় কি থাকছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, " এটি গোপনীয় বিষয়। কি করে বলি।"
এদিকে সরকারের একটি নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে সোমবার দুপুরেই ব্যবসায়ী স
bdnews24