২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ জন হজযাত্রীর জন্য এবার একজন করে গাইড থাকবে

সরকারি ব্যবস্থাপনায় প্রতি ৫০ জন হজযাত্রীর জন্য এবার একজন করে গাইড থাকবে। রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ব্যবস্থাপনায় প্রতি ৫০ জন হজযাত্রীর জন্য এবার একজন করে গাইড থাকবে। রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, সরকারি উদ্যোগে মসজিদুল হারামের কাছে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা হবে। তারা তাদের পছন্দসই হোটেলে খেতে পারবেন। যাতায়াতের জন্যও গাড়ির ব্যবস্থা করা হবে। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা মনিটরিং সেলের সভাপতি জাহাঙ্গীর আলমের সঙ্গে ঢাকা মহানগরীর ইমামদের এক মত বিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৬৫৫ ঘ.