২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির সাজেকে বিডিআর-সন্ত্রাসী গোলাগুলি

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও সীমান্তবর্তী হালিমপুর হারিনা পাড়া এলাকায় শনিবার ভোরে বিডিআর ও সন্ত্রাসীদের মধ্যে ২ ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

রাঙামাটি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও সীমান্তবর্তী হালিমপুর হারিনা পাড়া এলাকায় শনিবার ভোরে বিডিআর ও সন্ত্রাসীদের মধ্যে ২ ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিডিআর ও গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বাঘাইছড়ির একজন সাংবাদিক জানান, উপজেলার সীমান্তবর্তী সাজেক ইউনিয়নের হালিমপুর বিডিআর ক্যাম্পের জওয়ানরা শনিবার ভোর ৫টার দিকে অভিযানে বের হয়। তারা হালিমপুর হারিনা পাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা বিডিআর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। বিডিআর সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। তিনি জানান, ভোর ৫ থেকে সকাল ৭টা পর্ষন্ত প্রায় দু ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন পক্ষ থেকে হতাহতের খবর পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর এর একজন কর্মকর্তা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা বিডিআর সদস্যদের ওপর হামলা চালায়। তারাও পাল্টা জবাব দেন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি জানান, ঘটনাস্থল থেকে চারটি গাদা বন্দুক ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৯ ঘ.