২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে তোয়াক্কা না করে ভাড়া বেড়েছে সিএনজি বাসে

সরকারি ঘোষণার তোয়াক্কা না করে রাজধানীতে সিএনজি চালিত বাসের ভাড়া বাড়িয়েছেন মালিকরা। সরকার বলেছে, সিএনজি চালিত বাস মালিকরা আগে থেকেই ডিজেল চালিত বাসের সমান ভাড়া নিচ্ছেন। তাই সিএনজির দাম বাড়লেও নতুন করে এসব বাসের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। কিন্তু বাস মালিকদের দাবি, লোকসান এড়াতে ভাড়া বাড়ানোর বিকল্প নেই। বাসে রাজধানী ঘুরে বাড়তি ভাড়ার বিষয়টি নিয়ে অরুণ দেবনাথ ও রিয়াজুল বাশার কথা বলেছেন সংশ্লিষ্টদের সঙ্গে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ঘোষণার তোয়াক্কা না করে রাজধানীতে সিএনজি চালিত বাসের ভাড়া বাড়িয়েছেন মালিকরা। সরকার বলেছে, সিএনজি চালিত বাস মালিকরা আগে থেকেই ডিজেল চালিত বাসের সমান ভাড়া নিচ্ছেন। তাই সিএনজির দাম বাড়লেও নতুন করে এসব বাসের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। কিন্তু বাস মালিকদের দাবি, লোকসান এড়াতে ভাড়া বাড়ানোর বিকল্প নেই। রাজধানীর বিভিন্ন রুটে শনিবার থেকে সিএনজি বাসে অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়েছে। দূরত্বভেদে ভাড়া বেড়েছে এক থেকে ছয়/সাত টাকা পর্যন্ত। টিকেটের ওপর হাতে লিখে বা রাবার স্ট্যাম্পের সাহায্যে অতিরিক্ত টাকার অঙ্ক যোগ করেছে বাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সরকার প্রতি ঘনমিটার ঘনীভুত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম সাড়ে আট টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে। সেদিন এক সরকারি ঘোষণায় জানানো হয়, "সিএনজির দাম বাড়ার কারণে এই জ্বালানি চালিত অটোরিক্সা ও ট্যাক্সি ক্যাবের ভাড়া পুনর্র্নিধারণের ব্যবস্থা করছে যোগাযোগ মন্ত্রণালয়। তবে সিএনজি-চালিত বাস ও ট্রাকের ভাড়া বাড়ানো হলে সরকার তা অনুমোদন করবে না।" এরপর শনিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে সিএনজি চালিত অটোরিক্সা ও ট্যাক্সি ক্যাবের ভাড়া পুনর্র্নিধারণ করা হয়। বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিএনজি চালিত বাসের ভাড়া বাড়ানো হবে না। কারণ তারা আগে থেকেই ডিজেল চালিত বাসের সমান ভাড়া নিচ্ছে।" তবে সরকারের এমন যুক্তিতে কান দেননি সিএনজি বাস মালিকরা। শনিবার দুপুরে বাড্ডা থেকে মতিঝিল আসার সময় ট্রান্স সিলভা পরিবহনে ১০ টাকার টিকেটে বাড়তি দু'টাকা দিতে হয়েছে এ কে এম মাহফুজ্জামানকে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে টেলিফোন করে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি জানান। অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দু'জন প্রতিবেদকও অভিযোগের সত্যতা পেয়েছেন। বেশি দাম দিয়ে টিকেট কিনতে হয় এ দুই প্রতিবেদককেও। বিশ্বরোডের মানিক নগর এলাকায় দেখা যায়, গ্যাসের দাম বাড়ার অজুহাতে তাশিকো, ছালছাবিল, অনাবিল ও ব্লু বার্ড পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে। মানিক নগরের টিকেট বিক্রেতারা জানান, পোস্তগোলা থেকে গাজীপুর রুটে চলাচলকারী সব বাসে আজ (শনিবার) থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। রুটভেদে ভাড়া বেড়েছে এক টাকা থেকে ছয়/সাত টাকা পর্যন্ত। অনুসন্ধানের সময়েই অতিরিক্ত দামে পাঁচ জন যাত্রীকে টিকেট কিনতে দেখা যায়। ভাড়া বেশি নেওয়া প্রসঙ্গে তাশিকো পরিবহনের টিকেট বিক্রেতা মো. নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কিছু করার নেই। এটা মালিক কর্তৃপক্ষই নির্ধারণ করে দিয়েছে। আজ সকালে বিক্রির জন্য আমাদের টিকেট দেওয়ার সময় এর ওপর অতিরিক্ত ভাড়ার হার উল্লেখ ছিল।" তাশিকো পরিবহনে সাত টাকার টিকেটের দাম বাড়িয়ে আট টাকা, আট টাকার ভাড়া ১০ টাকা, ১০ টাকার টিকেট ১২ টাকা, ১২ টাকার ভাড়া ১৬ টাকা, ১৬ টাকার ভাড়া ২০ টাকা ও ১৮ টাকার ভাড়া ২২ টাকা করা হয়েছে। ব্লু বার্ড ট্রান্সপোর্টের সাত টাকার ভাড়া বাড়িয়ে আট টাকা, আট টাকার ভাড়া ১০ টাকা, ১০ টাকার ভাড়া ১২ টাকা, ১২ টাকার ভাড়া ১৬ টাকা, ১৬ টাকার ভাড়া ২০ টাকা, ১৮ টাকার ভাড়া ২২ টাকা এবং ২০ টাকার ভাড়া ২৫ টাকা করা হয়েছে। একইভাবে ছালছাবিল পরিবহনের আট টাকার টিকেট ১০ টাকা, ১২ টাকারটি ১৫ টাকা, ১৬ টাকারটি ২০ টাকা, ১৮ টাকারটি ২২ টাকা, ২০ টাকার টিকেটা ২৫ টাকা, ২৪ টাকারটি ২৮ টাকা এবং ৩২ টাকার টিকেট ৩৮ টাকা করা হয়েছে। অনাবিল পরিবহনের আট টাকার টিকেট হয়েছে ১০ টাকা, ১০ টাকারটি ১২ টাকা, ১৬ টাকার ভাড়া ২০, ১৮ টাকার ভাড়া ২২ টাকা এবং ১৯ টাকা ভাড়া হয়েছে ২৪ টাকা। তবে রাজধানীর কয়েকটি রুটে শনিবার ভাড়া বাড়ানো হয়নি। তবে এসব রুটের বাস কর্তৃপক্ষ রোববার থেকে টিকেটের দাম বাড়ানো সিদ্ধান্ত মোটামুটি পাকা করে ফেলেছেন। মতিঝিল বাসস্ট্যান্ডে মতিঝিল-মোহাম্মদপুর রুটের টিকেট বিক্রেতারা জানান, আগামীকাল (রোববার) থেকে ওই রুটে ভাড়া বাড়বে পাঁচ টাকা পর্যন্ত। মৈত্রী পরিবহনের টিকেট বিক্রেতা শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার থেকে আমাদের ভাড়া বাড়ানো হবে।" সরকারি সিদ্ধান্ত ছাড়াই সিএনজি বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে ছালছাবিল পরিবহনের প্রশাসনিক পরিচালক মো. নাওয়াজে আলী চিশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাসের দাম বাড়ানোর আগে মাসে ২৪ লাখ টাকার গ্যাস লাগতো। এখন তা বেড়ে ৪৮ লাখ টাকা হবে। ব্যাংক সুদ অনেক বেশি। গাড়ির যন্ত্রাংশের দামও বেড়েছে। মিলিয়ে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।" সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানো যেতে পারে কিনা