ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের মিলনমেলা ফোবানা সম্মেলন ২০০৮। এই সম্মেলন চলবে ৫ জুলাই পর্যন্ত।
ফোবানা সম্মেলনের আহ্বায়ক গিয়াস আহমেদ ও সদস্য সচিব হাসানুজ্জামান হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, সম্মেলনে জমি-ফ্ল্যাট-প্লট, তৈরি পোশাক, হস্তশিল্পসহ বিভিন্ন বাংলাদেশী পণ্য নিয়ে মেলার আয়োজন থাকবে। এছাড়া থাকবে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব।
এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, বাংলাদেশের ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/এসকে/২২১৪ঘ.
bdnews24