২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণে সুদের হার কমাতে ব্যাংকগুলোকে চাপ দেওয়ার তাগিদ কেন্দ্রীয় ব্যাংককে

দেশে বিনিয়োগ বাড়াতে ঋণের ক্ষেত্রে সুদের হার কমানোর জন্য ব্যাংকগুলোকে চাপ দিয়ে যেতে কেন্দ্রীয় ব্যাংককে বলেছে বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)। অর্থনীতি গতিশীল করতে বিবিবিএফ যে ১১৪টি সুপারিশ করেছে তাতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিনিয়োগ বাড়াতে ঋণের ক্ষেত্রে সুদের হার কমানোর জন্য ব্যাংকগুলোকে চাপ দিয়ে যেতে কেন্দ্রীয় ব্যাংককে বলেছে বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)। অর্থনীতি গতিশীল করতে বিবিবিএফ যে ১১৪টি সুপারিশ করেছে তাতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বিবিবিএফের বৈঠকেও ঋণে সুদের হার কমাতে ব্যাংকগুলোর প্রতি নৈতিক চাপ অব্যাহত রাখতে কেন্দ্রীয় ব্যাংককে বলা হয়। এ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে শিল্পায়ন ত্বরান্বিত করতে ব্যাংক ঋণে সুদের হার যথাসম্ভব কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মালিক ও নির্বাহীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে সুদের হার কমাতে বলেছে।" উপদেষ্টা জানান, ব্যাংকগুলো সুদের হার কমাবে বলে কথা দিয়েছে। তারা তিন মাস সময় নিয়েছে। এরপর ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনবে বলে অঙ্গীকার করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকের পর বেসরকারি ব্যাংকের মালিক ও প্রধান নির্বাহীরা মার্চ থেকে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনবে বলে প্রতিশ্র"তি দিয়েছিল। কিন্তু সে প্রতিশ্র"তি তারা রাখেনি। ব্যাংকগুলো যাতে তাদের প্রতিশ্র"তি অনুযায়ী আমানতের সুদের হার না কমিয়ে ব্যাংক ঋণের সুদের হার কমায় সে বিষয়ে তাদের নৈতিক চাপ দিতে বাংলাদেশ ব্যাংককে বিবিবিএফের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়েছে বলে আজিজুল ইসলাম জানান। বিবিবিএফের সুদের হার সংক্রান্ত সুপারিশে বলা হয়েছে, যে সব ব্যাংকের আমানতের সুদের হার ও ব্যাংক ঋণের সুদের হারের মধ্যে পার্থক্য বা ব্যবধান (