ঢাকা, এপ্রিল ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে দ্রুত গামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে একজন গার্মেন্টস শ্রমিক মারা গেলে শুক্রবার সকালে বিুক্ষুব্ধ কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক টানা দুই ঘন্টা অবরোধ করে রাখে।
পরবর্তীতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে আসার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সকাল ১০টার পর থেকে বিুক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত জানাচ্ছেন সাভার প্রতিনিধি সেলিম আহমেদ।
সাভারের হমায়েতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময়ে শুক্রবার সকালে জনসেবা পরিবহনের যাত্রীবাহী একটি দ্রুত গামী বাসের চাকায় পিষ্ট হয়ে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে দুই ঘন্টা যানবাহন চলাচল বিঘি
bdnews24