২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক নিয়ে রাজনীতি করবেন না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

অলিম্পিক নিয়ে রাজনীতি না করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক নিয়ে রাজনীতি না করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীরর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বেইজিং অলিম্পিক শুধু চীনের বিষয় নয়। এশিয়া ও বিশ্বের মানুষের জন্য এটা গৌরবের বিষয়। অলিম্পিকের মাহাত্ম্যকে তুলে ধরতেই আমি এখানে এসেছি। অলিম্পিক নিয়ে রাজনীতি করা ঠিক না।" দু'দিনের বাংলাদেশ সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকা পৌঁছান ইয়াং। 'এক চীন নীতি'কে সমর্থন জানানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স