২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা পৌরসভার চেয়ারম্যান ডালু গ্রেপ্তার

পাবনা পৌরসভার প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালুকে বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি খুনের মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

পাবনা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা পৌরসভার প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালুকে বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি খুনের মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা কারাগারে পাঠানো হয়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লে. আহমেদ ফয়সল জানান, দুপুর দেড়টার দিকে র‌্যাব ও পুলিশের একটি দল পাবনা পৌরসভার ১১নং ওয়ার্ড ওয়ার্ড কমিশনার ও এক নম্বর প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলামকে ডালুকে পৌরসভা কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অন্তত ৫টি খুনের মামলা রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শফি জানান, ডালু পাবনা পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ শহিদুল্লাহ বাচ্চু হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। ১৯৯৭ সালের ৪ এপ্রিল শেখ বাচ্চু আততায়ীর গুলিতে নিজের গাড়ির মধ্যে নিহত হন। এই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ডালুসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারপর থেকে ডালু পলাতক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১১৩ ঘ.