জামালপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে হত্যা মামলায় হাসমত আলী (৪৫) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম রনি বৃহস্পতিবার এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- লূৎফর, আশেক, আব্দুর রশিদ, আব্দুল হাই, আমিনুল ইসলাম খোকা, রইচ উদ্দিন, ছানোয়ার ও খালেক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌসুলি অ্যাডভোকেট সুদীপ দে মিঠু জানান, ২০০৩ সালের ১১ নভেম্বর সকালে জামালপুর সদরের বাটিকামারী গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে আজল মাহমুদের ছেলে আব্দুল জব্বারকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই জয়নাল আবেদীন সদর থানায় মামলা করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তৌফিকুল আলম বাদশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24