মাহমুদ শরীফ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
গাজীপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এটা অনেকটাই সম্ভব যে, বাজার থেকে আপনার কেনা করলা বা লাউয়ের উৎপত্তিস্থল 'লাল তীর'। বাংলাদেশে সঙ্কর (হাই ব্রিড) সবজি বীজ উৎপাদনে শীর্ষ স্থানীয় একটি ব্র্যান্ড এটি।
উৎপাদনকারী লাল তীর সীড লিঃ পরিচালক তাবিদ আওয়াল বাজারে তাদের শীর্ষস্থানের ব্যাপারে এ তথ্যটি দিলেন।
লাল তীর সীড কর্তৃপক্ষের এ দাবি সঠিক হতেই পারে আর সেজন্য আত্মপ্রসাদও তারা লাভ করতে পারেন যৌক্তিক কারণেই। তবে প্রতিষ্ঠানটির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের মান ও নীতির ব্যাপারে সতর্ক করে দিলেন কৃষি উপদেষ্টা সি এস করিম। তিনি বলেন, "মুনাফা করুন, তবে কৃষকদের সঙ্গে যেন প্রতারণা করবেন না।" সঙ্কর বীজ উৎপাদনকারীদের কাছ থেকে নিরীহ কৃষকদের বিভিন্ন সময় ঠকার ঘটনার প্রতি ইঙ্গিত করেই এ সতর্কবাণী উপদেষ্টার।
দু'দিন আগে উত্তরাঞ্চলে বোরোর ফলনের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ফেরার পথে গাজীপুরে লাল তীর সীড লিঃ এর খামার ও গবেষণাগার পরিদর্শন করেন উপদেষ্টা সিএস করিম। পরিদর্শন শেষে তিনি বলেন, "কৃষির উন্নয়ন ও গবেষণায় সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতাই যুগের চাহিদা।"
একইসঙ্গে বেসরকারি খামার মালিকদের সতর্ক করে দিয়ে উপদেষ্টা বলেন, "গুণগত মান বজায় রাখার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কৃষকদের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষকরা প্রায়ই প্রতারিত হন। তাদের কেনা সঙ্কর বীজ অনেক সময় অঙ্কুরিত হয়না। এটা অপরাধ। কৃষকরা যখন জানতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।"
উপদেষ্টা বলেন, "সঙ্কর বীজ কিনতে কৃষকরা বেশি দাম দিয়ে থাকেন এবং এ ব্যাপারে তাদের সাধারণ বীজের তুলনায় বেশি যত
bdnews24