যশোর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, সবার প্রচেষ্টায় এবার বোরো ধান, গম, আলুর বাম্পার ফলন হয়েছে। সর্ষে, সয়াবিন, ভুট্টাসহ অন্যান্য ফসলও ভালো হয়েছে। সৃষ্টিকর্তা সহায় হলে সামনে শুভ দিন আসছে।
জেনারেল মইন বৃহস্পতিবার যশোরের ভবদহ বিল এলাকায় বোরো ধান কাটা উৎসব উদ্বোধন শেষে কৃষক ও সুধি সমাবেশে বক্তব্য রাখছিলেন।
এক যুগেরও বেশি সময় ধরে ভবদহ অঞ্চলে ২২ হাজার ৯০০ হেক্টর জমি পানিতে তলিয়ে ছিল। সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় যশোরের ৩ টি উপজেলার এই বিশাল অঞ্চলের জলাবদ্ধতা দূর করে আবাদের উপযোগী করা হয়। ১৮ হাজার হেক্টর আবাদযোগ্য জমির প্রায় পুরোটাতে এবার কৃষকরা ধান ফলিয়েছেন।
ধান কাটা উদ্বোধন শেষে মণিরামপুরের মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজ মাঠে সমাবেশে সেনাপ্রধান বক্তৃতার শুরুতে কৃষকরা কেমন আছেন জানতে চান। বহুদিন পর ফসল ফলানোর আনন্দে উদ্বেলিত কৃষকরা সমস্বরে জবাব দেন
bdnews24