২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জব্বারের বলী খেলাকে ঘিরে বৈশাখী মেলা শুরু

বছর ঘুরে আবার এসেছে বলী খেলার সময়। প্রতি বছর বৈশাখের ১২ তারিখ এলেই জমে ওঠে লালদীঘির ময়দান ও এর আশেপাশের এলাকা। ঐতিহ্যবাহী এ বলী খেলাকে কেন্দ্র করে চলে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বছর ঘুরে আবার এসেছে বলী খেলার সময়। প্রতি বছর বৈশাখের ১২ তারিখ এলেই জমে ওঠে লালদীঘির ময়দান ও এর আশেপাশের এলাকা। ঐতিহ্যবাহী এ বলী খেলাকে কেন্দ্র করে চলে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। নানা আয়োজনে প্রতিবারের মত এবারও বৃহস্পতিবার থেকে নগরীতে শুরু হয়েছে বলী খেলা- যা আবদুল জব্বারের বলী খেলা নামে পরিচিত। এবার এ বলী খেলা পদার্পণ করছে তার ৯৯তম বছরে। বলী খেলা মূলত একদিনের হলেও তা ঘিরে গড়ে ওঠে বৈশাখী মেলা। মেলা চলে তিনদিন পর্যন্ত। নগরী ও এর আশপাশের এলাকার লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে নানাপ্রকার বাহারি পণ্য এ মেলা থেকে সংগ্রহ করেন। বিভিন্ন শৌখিন জিনিসপত্রসহ মাটির ব্যাংক, হাড়ি-পাতিল, আসবাবপত্র, তৈজসপত্র, পাটি, মাদুর, জুয়েলারি পণ্য, ক্রোকারিজ সামগ্রী, ফুলের ঝাড়