২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শান্তি শর্মা মারা গেছেন

ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শান্তি শর্মা দক্ষিণ দিল্লির নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তার বয়স হয়েছিল ৫২ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

নয়াদিল্লি, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শান্তি শর্মা দক্ষিণ দিল্লির নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তার বয়স হয়েছিল ৫২ বছর। বুধবার স্বামী দীনেশ শর্মার বরাত দিয়ে ভারতীয় বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস জানায়, "মঙ্গলবার সকালে মালভিয়া নগরের বাড়ির দোতলা থেকে লাফিয়ে পড়ে মারা যায় শান্তি।" শান্তি শর্মার ছাত্রী বাংলাদেশের সঙ্গীত শিল্পী দিঠি হাসনাতও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেন, "শান্তি শর্মা বেশ কয়েক বছর মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি ইন্দোর কিরানা ঘরানার শিল্পী ছিলেন। এ ঘরানার শিল্পী হিসেব ভারতজুড়ে তার পরিচিতি ছিল।" শান্তি শর্মা আমির খাঁর ভাবশিষ্য এবং পণ্ডিত অমর নাথের প্রত্যক্ষ শিষ্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দিল্লিতে বাস করেছেন। এ ব্যাপারে ভারতীয় কলা কেন্দ্রের পরিচালক ও শান্তির বন্ধু শোভা দিপক সিং বলেন, "মঙ্গলবার সকালেও তার সঙ্গে ঘরের কাজে সাহায্যের ব্যাপারে আমার কথা হয়েছে। আগের দিন (সোমবার) ইন্ডিয়ান হ্যাবিট্যাট সেন্টারে গান গাওয়ার সময় তাকে দেখে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে।" আইএএনএস এ ব্যাপারে পুলিশের ঊর্ধ