২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে আহত ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলে সংঘর্ষে তিন জন আহত হয়েছে। আহতরা হলেন ছাত্রলীগের বিদ্রোহী গ্র"পের কর্মী মফিজুল ইসলাম ঢালী, আবদুর রহমান জীবন ও আমিনুর রহমান জুয়েল। বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ফাঁকা গুলি ও ককটেলও ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 09:22 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলে সংঘর্ষে তিন জন আহত হয়েছে। আহতরা হলেন ছাত্রলীগের বিদ্রোহী গ্র"পের কর্মী মফিজুল ইসলাম ঢালী, আবদুর রহমান জীবন ও আমিনুর রহমান জুয়েল। বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ফাঁকা গুলি ও ককটেলও ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। চারুকলা ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি সিদ্ধার্থ দে জানান, ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে বুধবার ১২টার দিকে চারুকলা ছাত্রলীগের (বিদ্রোহী গ্র"প) মানব বন্ধনের কর্মসূচি পালনের পরে চারুকলা ইনস্টিটিউটের উল্টো দিকে মোল্লা রেঁস্তোরার চত্বরে বসে সংবাদ বিজ্ঞপ্তি লেখা হচ্ছিল। এ সময় কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সোহেল রানা মিঠুর নেতৃত্বে হামলা চালানো হয়। তিনি জানান, হামলাকারীরা মফিজ ঢালীকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে এবং এক রাউন্ড ফাঁকা গুলি চালায়। মোল্লা রেঁস্তোরার কর্মচারী আবদুস শুকুর বাবুল জানান, সোয়া একটার দিকে ১৫/২০ জন চত্বরে আসে। তাদের মধ্যে একজন একটি বন্দুক উঠিয়ে গুলি ছুঁড়লে সবাই দৌড়ে পালাতে থাকে। এরপর একজনকে ধরে তারা পেটাতে শুরু করে। বাবুল জানান, তিনি পরে আহত একজনকে পিজি হাসপাতালে নিয়ে যান। ছাত্রলীগের বিদ্রোহী গ্র"পের আবদুল্লাহ মামুন জানান, আমরা যে যেদিকে পারি দৌড় দিয়ে পালিয়ে যাই। জীবন, জুয়েল আর মফিজ ভাই ওখানে আটকে যায়। জীবনের মাথায় রিভলবারের বাট দিয়ে এবং মফিজের মাথায় ইট দিয়ে আঘাত করতে দেখেছেন বলে তিনি জানান। গত রোববার ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে ছাত্রলীগ কর্মীরা জানায়। ওই দিনের সংঘর্ষে কেন্দ্রীয় কমিটির সমর্থক সুমনকে পেটানো হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের প্রতিপক্ষ গ্র"পের হামলায় মফিজ, জুয়েল ও জীবন নামে তিনজন আহত হয়েছে। এ সময়ে দুইটি শব্দ শোনা গেছে। তবে সেগুলো গুলির শব্দ কি না তা নিশ্চিত হওয়া যায় নি। এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি জানান, আমিনুর রহমান জুয়েল ছাত্রলীগের প্রতিপক্ষের হামলায় ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। ছাত্রলীগের বিদ্রোহী গ্র"পের কর্মীরা কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান রিপনকে এই হামলার জন্য দায়ী করছে। এ ব্যাপারে মাহমুদুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন সংগঠিত হচ্ছে তা নস্যাৎ করে দেয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এমএ/১৫১৫ ঘ.