২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা উপেক্ষিত সচিবালয়েই, তাগিদ দিয়ে চিঠি

বদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা মানছেন না সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর তাই এ বিষয়ে সচেতন থাকার তাগিদ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা- তা পর্যবেক্ষণে গঠিত ভিজিল্যান্স টিম সম্প্র্রতি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শনে গিয়ে দেখেছেন, বিভিন্ন কক্ষে অপ্রয়োজনেও শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) ও পাখা চলছে এবং বাতি জ্বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 08:35 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা মানছেন না সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর তাই এ বিষয়ে সচেতন থাকার তাগিদ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা- তা পর্যবেক্ষণে গঠিত ভিজিল্যান্স টিম সম্প্র্রতি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শনে গিয়ে দেখেছেন, বিভিন্ন কক্ষে অপ্রয়োজনেও শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) ও পাখা চলছে এবং বাতি জ্বলছে। এর পরিপ্রেক্ষিতে অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার বন্ধে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার। সচিবদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, "স