ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বিভিন্ন সময় পাচার হয়ে যাওয়া ২৩ জনকে নারী ও মেয়ে শিশুকে সোমবার বাংলাদেশে ফেরত আনা হয়েছে। মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে ফিরিয়ে আনা এই ২৩ জনের মধ্যে ১৫ জনেরই বয়স ১৮ বছরের নিচে।
মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা সুরাইয়া বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দু'বছর ধরে চেষ্টা চালানোর পর ভারতের মুম্বাই শহরের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্র থেকে ২৩ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এদের মধ্যে আটজনকে আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে এমন ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সোমবার দুপুরে আকাশ পথে তাদের আনা হয়। ২৩ জনের মধ্যে ১১ জন ছিল সরকারি পুনর্বাসন কেন্দ্রে। বাকি ১২জন ছিল 'রেসকিউ ফাউন্ডেশন' নামে একটি বেসরকারি সংস্থার আশ্রয়ে। দুই থেকে তিন বছর আগে তারা পাচার হয়ে যায়। ভারতীয় পুলিশ তাদের বিভিন্ন সময়ে উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এলএইচ/এসএনডি/২২৩১ ঘ.
bdnews24