২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা খাতের উন্নয়নে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: ম. তামিম

দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে কয়লা খাতের উন্নয়নে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে কয়লা খাতের উন্নয়নে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম। সোমবার পেট্রোবাংলা আয়োজিত 'খনি ও মানুষের জীবিকা: প্রেক্ষিত বাংলাদেশে' শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে তিনি এ কথা বলেন। পেট্রোবাংলা মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনারে ম. তামিম বলেন, "আমাদের আর অপেক্ষা করা যাবে না; সিদ্ধান্ত যাই আসুক, স্বচ্ছ ও দায়িত্বশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে তা নিতে হবে।" তিনি বলেন, "খনি খনন হলে সরকার সেখানে ক্ষতিপূরণ নিশ্চিত করবে। এটা সরকারের দায়, সরকার নিজেই এটা নিশ্চিত করবে।" অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটির শিক্ষক ড. কুন্তলা লাহিড়ি সেমিনারে বলেন, "খনি খননের ক্ষেত্রে শুধু সরকারের অনুমতি পেলেই হবে না, স্থানীয়দের মতামতও নিতে হবে।" অর্থনীতিবিদ ড. আসাদুজ্জামান বলেন, "খনি খনন করার আগে সব বিষয় পর্যালোচনা করতে হবে। কীভাবে পুনর্বাসন করা হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে- এ বিষয়গুলো পর্যালোচনা করে দেখতে হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বদরুল ইমাম বলেন, "আর্থ সামাজিক ও ভূতাত্ত্বিক অবস্থা বিবেচনা করে খনন পদ্ধতি নির্ধারণ করতে হবে। এ জন্য বিশেষজ্ঞদের মতামত নিতে হবে।" সেমিনারের প্রথম পর্বে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস এম ওয়াহিদুজ্জামান এবং