২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে সোয়েটার কারখানার শ্রমিকদের বিক্ষোভ

সদর উপজেলার ছয়দানা এলাকায় কুলিয়ারচর সোয়েটার কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রোববার কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে কারখানার জানলার কাচ ভাংচুর করে এবং কয়েক দফা কারখানা সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

গাজীপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ছয়দানা এলাকায় কুলিয়ারচর সোয়েটার কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রোববার কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে কারখানার জানলার কাচ ভাংচুর করে এবং কয়েক দফা কারখানা সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হয়। দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এদিন তারা কাজে যোগ দেয়নি। জয়দেবপুর থানা পুলিশ জানায়, উৎপাদন প্রতি মজুরি বাড়ানো, ওভারটাইমের টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে শনিবার থেকেই শ্রমিকরা আন্দোলন করছে। রোববার সকালে কারখানায় এসে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। সকাল ১০টার দিকে আন্দোলনকারী এক শ্রমিককে এক কর্মকর্তা মারধর করেছেন বলে খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় শ্রমিকরা কারখানার জানলা ভাংচুর করে। উত্তেজিত শ্রমিকরা কয়েকবার মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল বিঘি