সাক্ষাৎকারহাইব্রিড চাষের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ফাও
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার (ফাও) বাংলাদেশ প্রতিনিধি আড স্পাইকারস মনে করেন কৃষিকে অগ্রাধিকার দেওয়া, উচ্চফলনশীল জাতের চাষ, নীতি পর্যালোচনা, প্রযুক্তির ব্যবহার ও কৃষকের উপকরণ ও নায্যমূল্য পাওয়া নিশ্চিত করার মতো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপই এদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি তথা কৃষি উন্নয়ন ঘটাতে পারে। সাম্প্রতিক এক সাক্ষাতকারে ফাও কর্মকর্তা চলমান ও ভবিষ্যত খাদ্য সঙ্কট মোকাবেলায় তার অভিজ্ঞতাঋদ্ধ পরামর্শ খোলামেলাভাবে তুলে ধরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী বার্তা সম্পাদক সুমন কায়সার এর কাছে
