২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের তথ্য গোপন মামলায় ওবায়দুল কাদের দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র

সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্ত্রী ইসরাতুন্নেছার বিরুদ্ধে রোববার আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্ত্রী ইসরাতুন্নেছার বিরুদ্ধে রোববার আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সহকারী পরিচালক এস এম সাহিদুর রহমান দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন। ওবায়দুল কাদেরের স্ত্রী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রমনা থানায় গত বছরের ৩০ অক্টোবর দায়ের করা মামলার অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা সম্পদ বিবরণীতে প্রায় ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া, তাদের প্রায় ৭৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ রয়েছে। ওবায়দুল কাদের দম্পতি কমিশনের কাছে প্রায় ১ কোটি ১০ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২০০৪ ঘ.