২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম সরকার বিলুপ্তিকরণ অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

উপদেষ্টা পরিষদ গ্রাম সরকার বিলুপ্তিকরণ অধ্যাদেশ অনুমোদন করেছে। রোববার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনেম বলেন, "বৈঠকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্ডিন্যান্স ২০০৮ ও অনুমোদন করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপদেষ্টা পরিষদ গ্রাম সরকার বিলুপ্তিকরণ অধ্যাদেশ অনুমোদন করেছে। রোববার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনেম বলেন, "বৈঠকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্ডিন্যান্স ২০০৮ ও অনুমোদন করা হয়েছে।" ১৭ ফেব্র"য়ারি গ্রাম সরকার বিলুপ্তিকরণ অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। ২০০৩ সালে জোট সরকার গ্রাম সরকার আইন পাশ করে। সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এ যুক্তি তুলে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এ ব্যবস্থার বিরুদ্ধে মামলা করে। বাংলাদেশ 'ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্ডিন্যান্স ২০০৮' অনুযায়ী ঢাকার মিরপুরে সামরিক বাহিনীর সদস্যদের উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সেনাবাহিনী এবং শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে। এর চ্যান্সেলর থাকবেন রাষ্ট্রপতি এবং তিনি তিন বছর মেয়াদে একজন উপাচার্য নিয়োগ দেবেন। সিনেট সদস্য হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী/উপদেষ্টা, সশস্ত্র বাহিনী প্রধান, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিব, উপাচার্য, উপ-উপাচার্য ও বিভিন্ন অনুষদের ডিন। গত ২৪ নভেম্বর এ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/টিএইচ/এসকে/