২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বেহুন্দি জাল আটক

পটুয়াখালীতে পায়রা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ বেহুন্দি জাল আটক করেছে কোস্ট গার্ড। এ সময় আটক করা হয় বিভিন্ন প্রজাতির এক মণ মাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

পটুয়াখালী, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে পায়রা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ বেহুন্দি জাল আটক করেছে কোস্ট গার্ড। এ সময় আটক করা হয় বিভিন্ন প্রজাতির এক মণ মাছ। রোববার দুপুরে পটুয়াখালী সদরে কোস্টগার্ডের ক্যাম্পে জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ড কর্মকর্তা মো. নাসির জানান, শনিবার বিকেল ও রাতে পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ওই বিপুল পরিমাণ জাল আটক করে। এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ ছোট ছোট মাছ আটক করা হয়। মাছগুলো অভিযানে অংশ নেওয়া শ্রমিকদের দেওয়া হয়েছে। তিনি জানান, আটক জালের দাম আনুমানিক চার লাখ টাকা। কোস্টগার্ড ক্যাম্পে জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন- ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শাহ মো. ফারুক এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮১৮ ঘ.