ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, শৃঙ্খলা ছাড়া গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সরকার পদ্ধতি ও রাষ্ট্র চিন্তা করা কঠিন।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে কয়েকজন আইনজীবীর উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, "মহানবীর আদর্শ অনুসরণ করতে পারলে আমরা উদ্বেগ ও উৎকণ্ঠার জীবন থেকে বেরিয়ে আসতে পারব। সর্বস্তরে অশান্তি ও হানাহানি থেকে মুক্ত থাকতে পারব। "
তিনি সবাইকে সুশৃঙ্খল জীবন যাপনে ব্রতী হওয়ার আহ্বান জানান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম বলেন, "ইসলাম ভ্রাতৃত্ববোধ ও মানুষের অধিকারের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। কিন্তু স
bdnews24