২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ১০০০ মেগাওয়াট বাড়বে: তামিম

এ বছর ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন এক হাজার মেগাওয়াট বাড়বে এবং তা জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. ম. তামিম। তিনি বলেন, "ডিসেম্বরে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলে কমে আসবে লোডশেডিং। বিদ্যুৎ ব্যবহারকারীদের ভোগান্তি কমবে। শিল্প ও কল-কারখানায় বাড়বে উৎপাদন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

গোপালগঞ্জ এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন এক হাজার মেগাওয়াট বাড়বে এবং তা জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. ম. তামিম। তিনি বলেন, "ডিসেম্বরে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলে কমে আসবে লোডশেডিং। বিদ্যুৎ ব্যবহারকারীদের ভোগান্তি কমবে। শিল্প ও কল-কারখানায় বাড়বে উৎপাদন।" শনিবার গোপালগঞ্জ সার্কিট হাউসে সিডরে নিহত জেলার ৩৪টি পরিবারের মধ্যে রিক্সা-ভ্যান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ড. তামিম একথা বলেন। আমেরিকা প্রবাসী গোপালগঞ্জ জেলা সমিতি নিউইয়র্ক ইনক এর অর্থায়নে এবং জেলা প্রশাসন ও স্থানীয় বন্ধু সংগঠন ড্রিম আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস. এম আফফাক হুসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো. আব্দুল মান্নান, ড্রিম এর চেয়ারম্যান দীপঙ্কর সাহা, আমেরিকা প্রবাসী গোপালগঞ্জ জেলা সমিতি নিউইয়র্ক ইনক এর সদস্য আনিসুল হুদা রিপন, সিডরে নিহত পরিবারের পক্ষে জোৎস্না আক্তার প্রমুখ। ড. তামিম আরও বলেন, "কৃষকের অক্লান্ত পরিশ্রমে দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। আশা করি খাদ্য নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।" তিনি বলেন, ড্রিমের সদস্যরা সামাজিক দায়িত্ববোধ থেকে দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছে। এভাবে মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সকল বেসরকারি, সামাজিক সংগঠন ও বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ড. ম. তামিম সিডরে নিহত ৩৪ টি পরিবারের মধ্যে রিক্সা-ভ্যান বিতরণ করেন। সকালে তিনি শহরের নবীনবাগে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি সংরক্ষণ ও গ্রাহকসেবা কেন্দ্রের উদ্বোধন করেন। দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা ষ্টেডিয়াম-মার্কেটে বিদ্যুৎ সংযোগ স্থাপন উদ্বোধন করেন। শুক্রবার রাতে স্থানীয় সার্কিট হাউসে ড. ম. তামিম ড্রিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.