২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চাঁদাবাজির অভিযোগে এএসআই আটক, তদন্ত কমিটি গঠন

নগরীর বেলতলা এলাকায় চাঁদাবাজির সময় শুক্রবার পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে আটক করে জনতা। তিন ঘন্টা পর কোতয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

বরিশাল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বেলতলা এলাকায় চাঁদাবাজির সময় শুক্রবার পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে আটক করে জনতা। তিন ঘন্টা পর কোতয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। স্থানীয়রা জানান, নগরীর আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন বেলতলা বাজারের মুদি ব্যবসায়ী আবুল হোসেন ফকিরকে গ্রেপ্তারি পরোয়ানার ভয় দেখিয়ে দুই হাজার টাকা দাবি করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। ঘটনার সত্যতা স্বীকার করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্তের জন্য উপ-পরিদর্শক আনোয়ার হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে র‌্যাব-৮ এর ফ্লাইট লে. আনিছুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে নগরীর কাশিপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.