২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মিনিবাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-কাপাসিয়া সড়কে শুক্রবার সকালে একটি মিনিবাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

গাজীপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কাপাসিয়া সড়কে শুক্রবার সকালে একটি মিনিবাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান। নিহতরা হলেন- কাপাসিয়ার রাওনাট গ্রামের জামাল উদ্দিন মাস্টারের ছেলে ফারুক হোসেন (৩২), মো. সাহাব উদ্দিন মাস্টারের ছেলে জুয়েল (২২) ও একই গ্রামের আলী আজগরের ছেলে রবিন। তাদের পরিবারের লোকজন জানান, একই এলাকার এই তিন যুবক মোটরসাইকেলে (ঢাকা মেট্টো-ছ-১১-২৬৯৬) কাপাসিয়া থেকে রাজেন্দ্রপুর যাচ্ছিলেন। পথে ভুবনের চালা মুচিবাড়ি এলাকায় কাপাসিয়াগামী জলসিঁড়ি পরিবহনের একটি মিনিবাস (ঢাকা মেট্টো-ব-১১-৩৯২৭) মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাস আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১০ ঘ.