ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেকর্ড বইয়ের হিসাবে এ বছরের মার্চ মাসটি ছিল পৃথিবীর ইতিহাসে স্থলভাগের ঊষ্ণতম মাস। আর পৃথিবীর জল ও স্থল সব স্থানের বিবেচনায় তা দ্বিতীয় অবস্থানে ছিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রিশন (এনওএএ) বৃহস্পতিবার এ তথ্য জানায়।
সংস্থার জাতীয় জলবায়ু তথ্যকেন্দ্র জানায়, এশিয়া অঞ্চলের উচ্চ তাপমাত্রার কারণে বিশ্বের গড় তাপমাত্রা ২০ শতকের তুলনায় চার দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে (৪০ দশমিক ৮ ডিগ্রি ফারেনহাইট)। আবার এ বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি তুষারপাতও রেকর্ড করা হয় এশিয়ায়। এর ফলে মার্চের গরমে তুষার গলে যাবার কারণে মহাদেশে তুষার আবৃত অঞ্চলের সংখ্যা রেকর্ড পরিমাণ কমেছে।
এনওএএ এর হিসাবে বিশ্বের মহাসাগরগুলোর উষ্ণতা তাপমাত্রা রের্কডে ১৩তম অবস্থানে ছিল। আর প্রশান্ত মহাসাগরকে ঠান্ডা রাখার প্রাকৃতিক প্রক্রিয়া লা নিনাও দুর্বল হয়ে পড়েছে। ১২৯ বছরের রেকর্ডে এবছর বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে রেবর্ড বইতে স্থান পেয়েছে। সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০০২ সালে।
জলবায়ু পরিবর্তনের কারণে সা
bdnews24