রাজবাড়ি, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ি জেলার দৌলতদিয়া লঞ্চঘাটে শুক্রবার সকালে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম সাইদুল ইসলাম। তার কাছে নাইন এমএম বোরের একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে বলে রাজবাড়ির পুলিশ সুপার মো. মুশফেকুর রহমান জানিয়েছেন।
পুলিশ সুপার বলেন, সাইদুল একটি বাস থেকে নেমে লঞ্চঘাটে যাচ্ছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ঘাটে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করে। ওই সময় তার ব্যাগে অস্ত্র ও গুলি পাওয়া যায়।
অস্ত্র ও গুলি পাওয়ায় ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার একটি মামলা হয়েছে বলে মুশফেকুর রহমান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সাইদুলের বাড়ি বাগেরহাট জেলার কুনাই গ্রামে। তার বাবার নাম আক্কাস শেখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৪ ঘ.
bdnews24