২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের বরখাস্ত পৌর চেয়ারম্যান সোহরাব বিশ্বাসকে পুনর্বহাল

সাময়িকভাবে বরখাস্ত নড়াইল পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে পুনর্বহাল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 06:20 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

নড়াইল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাময়িকভাবে বরখাস্ত নড়াইল পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে পুনর্বহাল করা হয়েছে। নড়াইল পৌরসভার সচিব মো. এনামুল হক সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আহসানুল হক স্বাক্ষরিত এক চিঠি নড়াইল জেলা প্রশাসনসহ পৌর কার্যালয়ে এসেছে। মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সোহরাব বিশ্বাসকে স্বপদে পুর্নবহাল করা হয়েছে। সোহরাব বিশ্বাস বৃহস্পতিবার পৌর চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০০৭ সালের ১৮ জুন যৌথবাহিনী পৌর কার্যালয় থেকে সোহরাব বিশ্বাসকে গ্রেপ্তার করে। তিনি কারাগারে থাকাকালে মন্ত্রণালয় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। গত বছরের ১০ ডিসেম্বর সোহরাব বিশ্বাস জামিনে মুক্তি পান। একই সঙ্গে সাময়িক বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। হাইকোর্ট গত ২৫ মার্চ সোহরাব হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১১ ঘ.