২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরাতন বিমানবন্দরের ভেতর দিয়ে বাইপাস সড়ক হচ্ছে

যানজট নিরসনের লক্ষ্যে রাজধানীর পুরাতন বিমান বন্দরের ভেতর দিয়ে আগারগাঁও পর্যন্ত একটি বাইপাস সড়ক হচ্ছে। এই সড়ক নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যানজট নিরসনের লক্ষ্যে রাজধানীর পুরাতন বিমান বন্দরের ভেতর দিয়ে আগারগাঁও পর্যন্ত একটি বাইপাস সড়ক হচ্ছে। এই সড়ক নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান। এই কাজের জন্য বাজেট ধরা হয়েছে ২৪কোটি টাকা। আগামী আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন " আগস্ট থেকেই এই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু করবে বলে আশা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/এমএইচবি/২১৪৮ ঘ.