২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদার মৎস্য প্রজননকেন্দ্র সংরক্ষণে পাঁচ বছর মেয়াদী কর্মসূচি

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদী যথাযথভাবে সংরক্ষণে পাঁচ বছর মেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাছের প্রাকৃতিক প্রজননের এ ক্ষেত্রটিকে অভয়াশ্রমে রুপান্তরের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদী যথাযথভাবে সংরক্ষণে পাঁচ বছর মেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাছের প্রাকৃতিক প্রজননের এ ক্ষেত্রটিকে অভয়াশ্রমে রুপান্তরের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আগামী পাঁচ বছর এ প্রকল্পের কাজ চলবে। প্রকল্পের আওতায় হালদা খনন, দুই পাড়ের জেলেদের পুনবার্সন, ডিম আহরণকারীদের প্রশিক্ষণ ও গবেষণা, নদীর পাড়ে গাছ লাগানোসহ অন্যান্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে হালদা নদীর তীরে মদুনাঘাট জিয়া বাজারে এক গণসচেতনতা সভায় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার। 'হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্প' নামে নতুন এ কর্মসূচির আওতায় নাজিরহাট সেতু থেকে কালুরঘাট সেতু পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাকে মাছের প্রজননের মূল ক্ষেত্র হিসাবে চিহ্নিত করে কাজ করা হবে। প্রতি বছর ফেব্র"য়ারি থেকে জুন পর্যন্ত হালদা নদীকে মাছের অভয়াশ্রম ঘোষণা ও মাছ ধরা বন্ধ রাখা হবে। এর পাশাপাশি হাটহাজারীর মদুনাঘাট থেকে রাউজানের সত্তারহাট পর্যন্ত হালদা নদীর ২০ কিলোমিটারে সারা বছর বন্ধ রাখা হবে মাছ ধরা। এছাড়া বন্ধ করে দেওয়া হবে ইঞ্জিন চালিত নৌকা চলাচল। নতুন প্রকল্পের আওতায় হালদা নদীর পাড়ের তিনটি পুরনো হ্যাচারি সংস্কার ও নতুন চারটি হ্যাচারি নির্মাণ করা হবে। ডিম সংগ্রহকারীরা এসব হ্যাচারি পোনা তৈরির কাজে ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিক লাল সমাদ্দার বলেন, "হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করতে সরকার থেকে শুরু করে সবাইকে বিশেষ করে এলাকার জনগণকে এগিয়ে আসতে হবে। সকলকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে যাতে 'মা' মাছ নিধন চিরতরে বন্ধ করা যায়।" বিশেষ সহকারী বলেন, ১৩ কোটি ৮৫ লাখ টাকার এ প্রকল্পে কোন অনিয়ম পাওয়া গেলে কাউকেও ছাড় দেওয়া হবে না।" এ প্রকল্পে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার দাবির বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মাছ শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়ে তিনি বলেন, এ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় মৎস্যজীবীদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে ঋণ পায় এবং বিকল্প কর্মসংস্থান করতে পারে সেজন্য সহযোগিতা দিতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বিশেষ সহকারী এলাকার খাস জমিতে পুকুর খনন করে জেলেদের ও মৎস্যজীবীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দেন। জেলা প্রশাসক আশরাফ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী, প্রকল্প পরিচালক এরশাদ মিয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্ররাহিমসহ এলাকার জনপ্রতিনিধি ও মৎস্যজীবীরা। সভায় স্থানীয় মৎস্যজীবীরা বলেন, ক্ষতিগ্রস্ত ১৫ শত পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় যে চাল পান তা দিয়ে সপ্তাহের চার দিনও চলতে পারেন না। তারা কর্মসংস্থানের দাবি জানান। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক এই মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে প্রতি বছর মে মাস থেকে জুলাই পর্যন্ত মা মাছ ডিম ছেড়ে থাকে। এসব ডিম থেকে ফুটানো পোনা দ্রুত বেড়ে ওঠে বলে সারাদেশে এর কদর খুব বেশি। কিন্তু সা